শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৯ হাজার ৮৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ পেয়েছেন ২৪ হাজার ৮৮৩ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে সারোয়ার আলম তালুকদার (চশমা) ৪০ হাজার ২২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম (তালা) পেয়েছেন ১৩ হাজার ৯২৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন (কলস) পেয়েছেন ৩৪ হাজার ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দা উম্মে কুলসুম (প্রজাপতি) ১১ হাজার ৯০৫ ভোট পেয়েছেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ৬৭টি ভোট কেন্দ্রের ৩৭৫টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
