অনেক হিসাবের ম্যাচে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৯ জুন ২০১৯, ০৩:২৪ পিএম

নিউজিল্যান্ড হারলে অনেকের লাভ- এমন একটি হিসাবের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। খেলা হবে ৪৯ ওভারের।

তবে শুরুতে দক্ষিণ আফ্রিকার টিকে থাকার এ ম্যাচে হানা দেয় বৃষ্টি। নির্ধারিত সময়ের পর টস হয়। টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক উইলিয়ামসন।

বার্মিংহামের এ ম্যাচের দিকে তাকিয় আছে বাংলাদেশ, পাকিস্তানও। নিউজিল্যান্ডের হার তাদের সেমিফাইনালে ওঠার সুযোগ বাড়িয়ে দিতে পারে। 

শেষ চারে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকেও কঠিন পরীক্ষা দিতে হবে। নিজেদের শেষ চার ম্যাচেই জিততে হবে গত বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টদের।

নিউজিল্যান্ড বেশ মজবুত অবস্থানে আছে। সেমিফাইনালের স্বপ্ন উজ্জ্বল তাদের। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে তারা। ভারতের বিপক্ষে বৃষ্টির কারণে খেলা হয়নি।

বিশ্বকাপে ৭ বারের সাক্ষাতে নিউজিল্যান্ডের পাঁচ জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকা জিতেছে দুবার। সর্বশেষ চার আসরের সাক্ষাতেই প্রোটিয়াদের হারিয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্টরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত