টস হেরে আগে ব্যাট করতে নেমে একেবারে ধীরস্থির শুরু ছিল দক্ষিণ আফ্রিকার। তবুও নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটাতে শুরু থেকেই তাতে চাপে প্রোটিয়ারা।
হাশিম আমলা লড়াই করছিলেন। তাকে সঙ্গ দিচ্ছিলেন আইডেন মারকরাম। কিন্তু এই ব্যাটারও ফিরে গেলেন সেট হয়ে। ঠিক যখন ফুল হয়ে ফোটার সময় তাদের।
এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৪ ওভার শেষে ১৪০/৪। ভন দার দুসেন ১২ ও ডেভিড মিলার ১ রা নিয়ে ব্যাট করছেন।
বৃষ্টির কারণে ম্যাচটা নেমে এসেছে ৪৯ ওভারে। বার্মিংহামের এ ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ও পাকিস্তানও। নিউজিল্যান্ডের হার তাদের সেমিফাইনালে ওঠার সুযোগ বাড়িয়ে দিতে পারে।
শেষ চারে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকেও কঠিন পরীক্ষা দিতে হবে। নিজেদের শেষ চার ম্যাচেই জিততে হবে গত বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টদের।
