চাঁদপুরে ছেলের হাতে বাবা নাটোরে কৃষক খুন

আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:১৯ পিএম

চাঁদপুরে মানসিক প্রতিবন্ধী ছেলের পিঁড়ির আঘাতে বাবা খুন হয়েছেন। নাটোরে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাদী গ্রামে ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। ছেলে হোসেন গাজী (২৬) পিঁড়ি দিয়ে বাবা দুদু গাজীর (৬০) মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে হোসেন গাজীকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুদু গাজী স্থানীয় শান্তিনগর বাজারে পান বিক্রি করতেন। তার ৪ ছেলে ও ৩ মেয়ে। হোসেন গাজী মানসিকভাবে অসুস্থ।

এদিকে নাটোরের সিংড়ায় আছের আলী প্রামাণিক (৫০) নামের এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই গ্রামের মৃত রবি প্রামাণিকের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, কৃষক আছের আলী প্রামাণিক মঙ্গলবার ভোরে নিজের পুকুরের মাছ বিক্রি করতে চান্দাইকোনা যান। পরে রাত সাড়ে ৮টার দিকে তাড়াই বাজারে তাকে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী। এরপর বুধবার সকালে উপজেলার বামিহাল-তাড়াই সড়কের পাশে কৈডালা শ্মশানে তার লাশ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত