৩ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক

আপডেট : ২০ জুন ২০১৯, ০১:৫২ এএম

উত্তরা খায়েরটেক কামারপাড়া এলাকায় তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরিফ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকিন দেশ রূপান্তরকে বুধবার রাতে বলেন, ‘রাত ১০টার দিকে এলাকাবাসী ফোন করে জানায়, একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আরিফ নামে এক যুবককে আটক করি এবং শিশুকে তার পরিবারসহ ঢাকা মেডিকেলে পাঠাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত