ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ জুন ২০১৯, ১২:২৬ পিএম

কুষ্টিয়ার মিরপুর রেল স্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে কুলসুম খাতুন (৪৫) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা য়ায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহত কুলসুম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর জিগাতলা এলাকার জনি আলীর স্ত্রী এবং মিরপুরের একটি হোটেলে বাবুর্চির কাজে নিয়োজিত ছিলেন।

পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) সলেমান হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে কেটে এক নারীর মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে রেল পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত