চট্টগ্রাম নগরীর চাক্তাই বেড়া মার্কেট বস্তিতে দ্বিতীয় দফা অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে নতুন ফিশারিঘাট সংলগ্ন ভেড়া মার্কেট বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবরে পাঁচটি ইউনিটের ১৩টি গাড়ি ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত দোকানসহ ১০০টির বেশি বসত ঘর পুড়ে গেছে।
এর আগে ১৬ ফেব্রুয়ারি চাক্তাই ভেড়া মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়। এ সময় প্রায় ২০০ ঘর পুড়ে যায়।
