সাভারে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ জুন ২০১৯, ০৮:৪৬ পিএম

সাভারে একটি ভাড়া বাড়ি থেকে রোদেলা বেগম (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ওয়াপদা রোডে ডা. মাহফুজুর রহমানের মালিকানাধীন ভাড়া বাসা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোদেলা বেগম রাজশাহীর বাঘমারা থানা এলাকার মজিবুর রহমানের মেয়ে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক রনি বলেন, স্থানীয়দের নিকট খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া তার মাকে খবর দেওয়া হয়েছে সে আসলেই বিস্তারিত জানা যাবে।

তবে প্রাথমিক তদন্তে জানা গেছে মেয়েটি গত মাসে এক যুবকের সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়িটি ভাড়া নেয়। কিন্তু ছেলেটি মাঝে মধ্যে এখানে আসলেও নিয়মিত না থাকায় তার পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত