শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র কেনা-বেচার সময় ৬ জন আটক

আপডেট : ২১ জুন ২০১৯, ০৪:৩৭ পিএম

ঝিনাইদহে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র কেনা-বেচার সময় ৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সকালে শহরের আরাপপুরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- প্রশান্ত কুমার দাস, আব্দুল মজিদ, আল মাউন, তাইনুর আলম, হাসান ইকবাল ও রিপন হোসেন।

ঝিনাইদহ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শহরের আরাপপুরের আব্দুল মজিদের বাসায় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তি সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬ জনকে আটক করা হয়। জব্দ করা হয় বিক্রির ৬০ হাজার টাকা। এরা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আসা এ প্রশ্ন ও উত্তরপত্র বিক্রি করে জন প্রতি ২০ হাজার টাকা করে নিচ্ছিল।

পরীক্ষা শেষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর খায়রুল ইসলাম জানান, আসল প্রশ্নপত্রের সাথে বিক্রি হওয়া প্রশ্নপত্রের কোন মিল খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় ওই ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত