নদীর বাঁধ ভেঙে ভেসে যাচ্ছে শহর। রাস্তা দিয়ে বইছে স্রোত। সেই স্রোতে ভেসে যাচ্ছে দুটি শিশু। ভেসে যেতে যেতে তারা সাহায্যের জন্য আর্তনাদ করছে।
সেই আর্তনাদ শুনে ঝাঁপ দিলেন এক যুবক। নাটকীয় ভঙ্গিতে জলে ভেসে যাওয়া সেই শিশুদের উদ্ধার করলেন তিনি।
এই ঘটনার ভিডিও ধরা পড়েছে রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
বন্যায় ভেসে যাওয়া শিশুদের উদ্ধারের ঘটনা সোমবার ঘটেছে চীনের দাজিশান শহরে। আর নিজের জীবন তুচ্ছ করে তাদের জীবন বাঁচানো ওই ব্যক্তির নাম ইউজুন।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, প্রথমে এক শিশুকে বাঁচিয়ে ফের ঝাঁপ মেরে আরেকজনকে তুলে আনেন তিনি।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ইউজুনের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। কেউ তাকে বলেছেন, ‘প্রকৃত হিরো’। কেউ বলেছেন, ‘সত্যিকারের সুপার হিরোদের মাস্ক লাগে না।’
