ব্রিটিশ ম্যাগাজিন ‘ব্রিটিশ হেরাল্ড’-এর জরিপে ‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি’র সম্মান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।
১৫ জুলাই ব্রিটিশ ম্যাগাজিন বাজারে এলে, তার প্রচ্ছদে দেখা যাবে ভারতীয় প্রধানমন্ত্রীকে। এই ম্যাগাজিনের মে-জুন এর প্রচ্ছদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও মার্চ-এপ্রিলের প্রচ্ছদে রাশিয়ান প্রেসিডেন্টকে দেখা গিয়েছিল।
‘বিশ্বের ২৫ জন নেতাদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন নরেন্দ্র মোদী’- এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ হেরাল্ড।
শেষ চারে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদি। এদের মধ্যে পুতিন ২৯.৯% ভোট, জিনপিং ২১.৯% ভোট, ট্রাম্প ১৮.১% ভোট পেয়েছেন। সর্বাধিক ৩০.৯% ভোট পেয়ে ‘সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি’ তকমা পেয়েছেন নরেন্দ্র মোদি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
