চালককে মারপিটের জের

পাবনা-শাহজাদপুর রুটে বাস চলাচল দুদিন বন্ধ

আপডেট : ২২ জুন ২০১৯, ১০:৪২ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি কোচের চালককে আরেকটি বাসের শ্রমিকদের মারপিটের জেরে শাহজাদপুর ও পাবনার মধ্যে গত ২ দিন বাস চলাচল বন্ধ রয়েছে। গত বুধবার এ মারধরের ঘটনা ঘটে। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ঘটনার প্রতিবাদে শাহজাদপুরে বাস শ্রমিকরা গতকাল শনিবার বিক্ষোভ করেছে।

শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরের শাহজাদপুর ট্রাভেলসের গাড়ির সঙ্গে পাবনার তিতাস গাড়ির টাইম চেইন নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে গত বুধবার পাবনাতে শাহজাদপুর ট্রাভেলসের চালক সাগরকে (৪০) পাবনার তিতাস পরিবহনের শ্রমিকরা বেধড়ক মারপিট করলে তিনি গুরুতর আহত হন। ওইদিন তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে শাহজাদপুরের বাস শ্রমিকরা গত  শুক্রবার থেকে পাবনাগামী শাহজাদপুরের বাস চলাচল বন্ধ করে দেয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত