ভারতের সাফল্যে সালমান খান নিজের থেকে ক্যাটরিনাকে নিয়ে বেশি খুশি। এখন থেকে ক্যাটরিনাকে কেউ আর ‘অপয়া’ বলবেন না বলে আশাবাদী তিনি।
ক্যাটরিনা গত কয়েক বছর ধরে হিট ছবির অংশ হতে পারেননি। আমির খান, শাহরুখ খানের সঙ্গে টানা দুই ছবিতে ফ্লপ। এরপর থেকে আড়ালে-আবডালে ‘অপয়া’ তকমা জুটে যায় তার নামের পাশে।
কিন্তু ভারত মুক্তি পেতেই সেই দৃশ্য পাল্টাতে শুরু করেছে। প্রথম দিনেই ৪০ কোটি রুপি আয় করেছে ছবিটি।
এই ছবিটি নিয়ে সালমান খান নিজেও মুখিয়ে ছিলেন। কিন্তু নিজের ভাবনা ছাপিয়ে সাবেক প্রেমিকার ক্যারিয়ার তাকে বেশি চিন্তায় ফেলে দিয়েছিল বলে জানাচ্ছে বলিউড হাঙ্গামা।
নায়কের এক বন্ধুর বরাত দিয়ে বলিউড ভিত্তিক সংবাদমাধ্যমটি জানাচ্ছে, ক্যাটরিনার খারাপ সময় নিয়ে ভাই চিন্তিত ছিলেন। কিন্তু ভারত সেই চিন্তা দূর করেছে। এখন কেউ তাকে অপয়া বলবে না। এটাই তার কাছে স্বস্তির।
সালমান শুধু এসব ভেবেই বসে থাকছেন না। সব পরিচালককে অনুরোধ করছেন তার সঙ্গে প্রতিটি ছবিতে ক্যাটরিনাকে নিতে!
