রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০১৯, ১২:২৩ এএম

রাজধানীর রায়েরবাজারে একটি ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজন (২৫) ও আসিফ (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রং মিস্ত্রির ঠিকাদার রাজনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি। আর রং মিস্ত্রি আসিফ মাদারীপুরের বাসিন্দা। তারা রায়েরবাজারের সাদেক খান রোডে থাকতেন।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আলমগীর হোসেন জানান, রায়েরবাজার দুর্গা মন্দির গলির বিপরীতে একটি দোতলা ভবনে রঙের কাজ করছিলেন তারা। মই বেঁধে রং করার সময় পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান রাজন ও আসিফ। উদ্ধার করে প্রথমে ধানম-ির বাংলাদেশ মেডিকেলে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত