প্রসূতির অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন।
আবেদনটি শুনানির জন্য বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটি উপস্থাপন করা হবে বলে জানান রিটকারী আইনজীবী।
তিনি জানান, সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শিশু ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন করার হার ৫১ শতাংশ। যা অপ্রয়োজনীয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করা হয় বলে জানান তিনি।
