পানির ট্যাংকিতে বৈদ্যুতিক বাতি বিস্ফোরণ, আহত ২

আপডেট : ২৬ জুন ২০১৯, ১২:০৪ এএম

রাজধানীর মিরপুরে টিনশেড বাড়ির পানির রিজার্ভ ট্যাংকিতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে পরিষ্কার করার সময় এর বিস্ফোরণে মাজগরউল্লাহ (৫০) ও ইউসুফ আলী (১৮) নামে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর ১১ নম্বরে সবুজ বাংলা আবাসিক এলাকার সি ব্লকের ওই বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা সংকটাপন্ন।

দগ্ধরা জানান, তারা ওই বাড়ির পানির রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে যান। ভেতরে অন্ধকার থাকায় বাড়িওয়ালা ট্যাংকির ভেতরে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে দেন। তারা ট্যাংকিতে নামার কিছুক্ষণ পরই বিস্ফোরণ হয়। পরে নিজেরাই দগ্ধ অবস্থায় ভেতর থেকে বেরিয়ে আসেন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, ইউসুফের হাত-মুখ, বুকপেটসহ শরীরের অধিকাংশ ও মাজগরউল্লাহর বুক-পেটসহ শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই গুরুতর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত