পারিশ্রমিক কমিয়েও বার্সায় ফিরতে রাজি নেইমার

আপডেট : ২৬ জুন ২০১৯, ০৯:৩৪ এএম

এতদিন পর হয়তো নিজের ওজন বুঝতে পেরেছেন নেইমার। টাকাই সবকিছু নয়। যে টাকার জন্য বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন সেই টাকার মায়া ছেড়েই ফিরতে চাচ্ছেন কাতালান ক্লাবটিতে। এমনটাই আভাস সংবাদ মাধ্যমে।

পিএসজি থেকে বার্সেলোনায় ফিরতে মরিয়া নেইমার। সেক্ষেত্রে নিজের পারিশ্রমিক হ্রাস করতেও তৈরি তিনি। এ নিয়ে বার্সা কর্তৃপক্ষকে ‘মৌখিক প্রতিশ্রুতি’ দিয়েছেন বলে একটি সংবাদমাধ্যম জানিয়েছে।

দুবছর আগে ২২ কোটি ২০ লাখ ইউরোয় বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। বনে যান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। কিন্তু বার্সা কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনায় নিজের পারিশ্রমিক কমাতে রাজি হয়েছেন এই তারকা স্ট্রাইকার। সেক্ষেত্রে নিজের পারিশ্রমিক ১ কোটি ২০ লাখ ইউরো কমাতে রাজি ২৭ বছর বয়সী এই ফুটবলার। ২০১৭ সালে বার্সেলোনায় থাকাকালীন তাকে যে অর্থ দেওয়া হত সেই পারিশ্রমিকেই ফিরতে চান।

সংবাদ মাধ্যমে খবর, ধর্ষণের অভিযোগ, চোট, খারাপ ফর্মের জন্য নেইমারকে যখন আর রাখতে রাজি নয় পিএসজি তখন তার পাশে দাড়িয়েছেন লিওনেল মেসি। তার উদ্যোগেই ফের বার্সেলোনায় ফিরতে চলেছেন নেইমার।

দুবছর আগের লয়্যালটি বোনাসের দাবিতে বার্সেলোনার বিরুদ্ধে কোর্টে গিয়েছিলেন এই ব্রাজিলিও স্ট্রাইকার। সেই দাবি ত্যাগ করতেও সম্মতি দিয়েছেন তিনি। এছাড়া বার্সেলোনা ছেড়ে যাওয়া তার ভুল সিদ্ধান্ত ছিল, একথা প্রকাশ্যে ঘোষণা করতেও রাজি নেইমার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত