বিউটি কুইনকে অফিসে ডেকে নিয়ে ধর্ষণ করেছিলেন প্রেসিডেন্ট!

আপডেট : ২৬ জুন ২০১৯, ০১:৫১ পিএম

জাম্বিয়ার বিউটি কুইনকে নিজের অফিসে ধর্ষণ করেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ইয়াহয়া জামেহ।

২০১৫ সালে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, সে সময় জাম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন জামেহ।

বিবিসি জানায়, সাবেক প্রেসিডেন্ট জামেহর বিরুদ্ধে আরেকটি ধর্ষণের অভিযোগে হিউম্যান রাইটস ওয়াচ এবং ট্রায়াল ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বিউটি কুইন তওফাহ জালো এ সাক্ষ্য দেন।

জানা যায়, ২০১৫ সালে আফ্রিকার দেশটির বিউটি কুইন ছিলেন ২৩ বছর বয়সী তরুণী তওফাহ জালো। সে সময় প্রেসিডেন্ট অফিসে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন জামেহ।

তবে তওফাহর এই অভিযোগ অস্বীকার করেছেন জামেহর রাজনৈতিক দল এপিআরসি পার্টির এক মুখপাত্র।

ওসমান রাম্বো বিবিসিকে এক লিখিত মন্তব্যে বলেন, “আমাদের পার্টি এবং গাম্বিয়ার মানুষ আমাদের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ খণ্ডাতে খণ্ডাতে ক্লান্ত।”

জামেহর দল এপিআরসির এ উপপ্রধান নেতা বলেন, “এই সব মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের জবাব দেওয়ার সময় নেই সাবেক প্রেসিডেন্টের। তিনি অসম্ভব খোদাভীরু একজন ব্যক্তি এবং ধার্মিক নেতা, জাম্বিয়ার নারীদের প্রতি অগাধ সম্মান প্রদর্শন করেন তিনি।”

এদিকে ধর্ষণের অভিযোগ আনা তওফাহ জানান, ৫৪ বছর বয়সী জামেহকে তিনি আদালতে দেখতে চান। তিনি ন্যায়বিচার পাওয়ার আশাবাদী।

তওফাহ বলেন, “জীবনের এই কালো অধ্যায় আমি লুকিয়ে রাখতে চেয়েছিলাম। এটি আমার জীবনের অংশ নয় বলে মুছে ফেলতে চেয়েছিলাম। কিন্তু সেটি যখন পারছি না, সিদ্ধান্ত নিয়েছি সেটি প্রকাশ করার। সবাই জানুক ইয়াহয়া জামেহ কী করেছিলেন আমার সঙ্গে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত