কলমাকান্দায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৬ জুন ২০১৯, ০৩:২৬ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বুধবার ভোরে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন মাদক কারবারি ও একজন সাজাপ্রাপ্ত আসামি।

আটকরা হলেন- উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত আ. ছাত্তারের ছেলে মাদক কারবারি মো. দুলাল মিয়া (২৮) ও মুক্তিচর এলাকার মৃত সিদ্ধিচরন গোস্বামী’র ছেলে নারায়ন গোস্বামী (৬০) এবং চাঁনপুর গ্রামের জয়নাল মিয়া’র ছেলে সাজাপ্রাপ্ত আসামি এমরুল মিয়া (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি মো. দুলাল মিয়া ও নারায়ন গোস্বামী এবং অর্থ ঋণ মামলার আদালত কর্তৃক ৬ মাস সাজাপ্রাপ্ত আসামি এমরুল মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে কলমাকান্দা থানা পুলিশ।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, আটককৃত মো. দুলাল মিয়া ও নারায়ন গোস্বামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে আটকদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত