মা-বাবার অপরাধে কারাগারে আড়াই বছরের শিশু!

আপডেট : ২৬ জুন ২০১৯, ০৭:৪৩ পিএম

টাঙ্গাইলের সখীপুরে চুরি অভিযোগে করা একটি মামলায় বাবা ফরিদ উদ্দিন খান ও মা নুর ভানুর সঙ্গে কারাগারে রয়েছে তাদের আড়াই বছরের শিশু মারিয়া। 

তিন ধরেশিশু মারিয়া বাবা-মায়ের সঙ্গে কারাবাস করছে।  

সোমবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক আদেশে পরিস্থিতি সাপেক্ষে বাবা-মায়ের সঙ্গে ওই শিশুও কারাগারে যেতে বাধ্য হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার রাতে সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রাম থেকে শিশু মারিয়ার মা-বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন রোববার সকালে সখীপুর থানা পুলিশ গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের পরিপেক্ষিতে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুই দিনের রিমান্ড শেষে সোমবার স্বামী-স্ত্রীকে দ্বিতীয় দফায় আবারও একই আদালতে হাজির করা হয়।  এ সময় তাদের সঙ্গে আড়াই বছরের শিশু সন্তানও ছিল। পরে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে মামলা আইও  এবং থানার এসআই  ওমর ফারুক বলেন, চুরির মামলার আসামি স্বামী-স্ত্রীকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে। 

বাবা-মায়ের সঙ্গে শিশুকে জেলে পাঠানো প্রসঙ্গে সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, স্বামী-স্ত্রী দুজনেই এজাহারভুক্ত আসামি কিন্তু তাদের শিশু সন্তান মারিয়া, আসামি নন। কিন্তু তারা (আসামিরা) ওই সন্তানকে দেখভালের জন্য কোথায় রেখে যাবেন? আমরা আসামিদের সঙ্গে দুগ্ধপোষ্য শিশু রয়েছে বলে বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত