জিপিএ-গ্রেড পরিবর্তনে তাড়াহুড়া না করার পরামর্শ শিক্ষামন্ত্রীর

আপডেট : ২৭ জুন ২০১৯, ০১:৫৩ এএম

সম্প্রতি পাবলিক পরীক্ষার বর্তমান গ্রেড পরিবর্তন করে নতুন গ্রেড পদ্ধতি চালুর যে চিন্তা-ভাবনা চলছে তা নিয়ে তাড়াহুড়া না করে অধিক যাচাইবাছাইয়ের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে এক বৈঠকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উদ্দেশ্যে এ পরামর্শ দিয়েছেন মন্ত্রী। সভায় উপস্থিত কয়েকজন বোর্ডের চেয়ারম্যান এ তথ্য জানান।

তারা বলেন, ‘আজ বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। গ্রেড পরিবর্তনের কিছু প্রস্তাব করার কথা ছিল, কিন্তু এটা এখনো প্রস্তুত হয়নি। তা ছাড়া মন্ত্রী আমাদের তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছেন। এটা নিয়ে আরও অনেক আলোচনা হবে। যেহেতু বিশাল একটি পরিবর্তন, সময় নিয়ে করতে হবে। শিক্ষাবিদসহ বিভিন্ন স্তরে এটা নিয়ে সভা সেমিরারের প্রয়োজন রয়েছে। হুট করে পরিবর্তন করা যাবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত