ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনা

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৩:৩৫ পিএম

এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার অধিকৃত পূর্ব জেরুজালেমে এ ঘটনা ঘটেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ডেইলি সাবাহ জানায়, নিহত ২১ বছর বয়সী মোহাম্মদ সামির পূর্ব জেরুজালেমের ইসাবিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামে ইসরায়েলি সেনাদের দখলদারিতে বাধা দিলে তাকে হত্যা করা হয়। তাজা বুলেট তার বুক এফোঁড় ওফোঁড় করে দেয়। এ ঘটনায় আহত হন আরও চার ফিলিস্তিনি।

ঘটনাস্থল থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত