দিনাজপুরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে যুগ যুগ ধরে শিক্ষার প্রচার ও প্রসারে আলো ছড়ানো শিক্ষাপ্রতিষ্ঠান দিনাজপুর সরকারি কলেজ। কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ দীর্ঘ দুই যুগ ধরে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। দুই যুগ পার করে উচ্চ শিক্ষার বিস্তারে অবদান রাখা দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ চলতি বছর ২৫ বছরে পা দিয়েছে। রজত জয়ন্তী উপলক্ষে উদ্ভিদবিজ্ঞান জুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে।
রজত জয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিভাগের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করার লক্ষে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম এমএসসির শিক্ষার্থী চিত্ত রঞ্জন মহন্তকে আহ্বায়ক এবং সাবেক শিক্ষার্থী বাবুল হোসেনকে সম্পাদক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কলেজের একাডেমিক ভবনে শুক্রবার আয়োজিত একটি প্রস্তুতিমূলক সভায় আগামী ৬ সেপ্টেম্বর রজত জয়ন্তী উৎসব আয়োজনের দিন ধার্য করা হয়েছে। এই আয়োজনে অংশগ্রহণে ইচ্ছুক বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা আগামী ১০ আগস্ট ২০১৯ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন বলে সভায় নির্ধারিত করা হয়।
দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগের সাবেক শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন জানান, দেশ-বিদেশে থাকা শিক্ষার্থীরা ইতিমধ্যে রজত জয়ন্তী আয়োজনে অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আয়োজনটি শুরু করার লক্ষে সার্বিক প্রস্তুতি শুরু করেছি। দীর্ঘ ২৫ বছরে পাশ করা শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আয়োজন করতে চলেছে উদ্ভিদবিজ্ঞান বিভাগ।
আয়োজন বিষয়ে যে কোন তথ্যের জন্য নিম্নবর্ণিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। চিত্ত রঞ্জন মহন্ত (আহ্বায়ক)-০১৭১৭৫৯০০৪২, মো. দেলোয়ার হোসেন (শিক্ষক)-০১৭১৬৮৬৫৬৩৭, মো. মাহবুবুর রহমান (শিক্ষক)-০১৭১২৫২৯৮৮৩, মো. বাবুল হোসেন (সম্পাদক)-০১৭১২৯২৯৬০৫ মো. মোসাদ্দেক হোসেন (মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক)-০১৭৩৮৮৩২১৪১, ০১৯১৯৭৮৫৫৩০, তৈৗহিদুল ইসলাম (অফিস ম্যানেজমেন্ট)-০১৭২৩৮০৭৩১৬, ফারাহা সুলতানা শামা (মহিলা বিষয়ক সম্পাদক)- ০১৭১২৫৭২০৯৪।
