ভারতে ধর্ষণচেষ্টা রুখে দেওয়ায় দুই নারীর মাথা ন্যাড়া

আপডেট : ২৮ জুন ২০১৯, ১০:৫৮ পিএম

ভারতের বিহার রাজ্যে ধর্ষণচেষ্টা রুখে দেওয়ায় দুই নারীর মাথা ন্যাড়া করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। ওই ঘটনায় যুক্ত দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

স্থানীয় পুলিশ জানায়, ধর্ষণচেষ্টার শিকার ওই দুই নারী সম্পর্কে মা ও মেয়ে। নিজ বাড়িতে ফেরার সময় ওই দুই নারীকে ধর্ষণের চেষ্টা করে কয়েকজন যুবক। ধর্ষণ করতে না পেরে ওই দুই নারীর মাথা ন্যাড়া করে দিয়ে গ্রামের মধ্য দিয়ে হাঁটানো হয়। ঘটনার সঙ্গে যুক্ত অপর পাঁচজনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

বার্তা সংস্থা এএনআইকে ন্যাড়া করে দেওয়া মা জানান, ‘আমাদের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। সারা শরীরে আঘাতের চিহ্ন আছে আমাদের। গ্রামের সবার সামনে আমাদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়।’

এ ঘটনায় রাজ্যের নারী কমিশন নিন্দা প্রকাশ করে প্রশাসনের কাছে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিহারে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত এপ্রিলে এক কিশোরী নারীকে ধর্ষণচেষ্টা রুখে দেওয়ায় এসিড দিয়ে হামলা চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত