তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণকালে ৬৭ বছরের বৃদ্ধ আটক

আপডেট : ২৯ জুন ২০১৯, ০৬:২২ পিএম

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টাকালে চিৎকার শুনে পথচারীরা ছুটে এসে ৬৭ বছরের এক বৃদ্ধকে আটক ও শিশুটিকে উদ্ধার করেন। 

ধর্ষণ চেষ্টাকারী বৃদ্ধ আরশাদ আলী গাজী ভাড়াশিমলা গ্রামের মৃত সুলতান গাজীর ছেলে। শনিবার দুপুরে আরশাদকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

উপজেলার ভাড়াশিমলায় শুক্রবার সন্ধ্যা রাতে এই ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজিজুর রহমান জানান, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নয় বছরের এক শিশু আরশাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, শিশুটিকে জোরপূর্বক বাড়ির পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় যন্ত্রণায় শিশুটি জোরে কেঁদে উঠলে পথচারীরা ছুটে এস শিশুকে উদ্ধার করে। এলাকার মানুষ বৃদ্ধ আরশাদকে আটক করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় শিশুকন্যাটি এখনো অস্বাভাবিক আচরণ করছে বলে জানায় তার বাবা। আদালতের অনুমতিক্রমে শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত