ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতায় বাউল গান

আপডেট : ২৯ জুন ২০১৯, ১০:৫৩ পিএম

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাউল গানের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শনিবার সকাল ৯টা রাজধানীর বাড্ডা এলাকা থেকে প্রচারণা শুরু করে দিনব্যাপী ডিএনসিসির পাঁচটি অঞ্চলে ট্রাকে করে বাউল শিল্পীরা এ প্রচারণা চালায়। 

বাউল শিল্পীরা গানে গানে বিভিন্ন ওয়ার্ডে জনগণকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি লিফলেট বিতরণ এবং স্লোগানের মাধ্যমে প্রচারাভিযান চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত