১০৩ কোটি টাকা বাজেট বাড়ল বঙ্গবন্ধু মেডিকেলের

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৩:০৯ এএম

আগামী ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫২৮ কোটি ৪০ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ৪২৪ কোটি ৯৫ লাখ টাকা। গতবারের চেয়ে এবারে বাজেট বেড়েছে ২৪ দশমিক ৩৪ শতাংশ অর্থাৎ ১০৩ কোটি ৪৫ লাখ টাকা। 

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লকের নিচতলায় ডা. মিল্টন হলে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। এ বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩৫৪ কোটি ৬৯ লাখ টাকা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ১৭৩ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে ৪০ কোটি ও ঘাটতি ১৫৫ কোটি ২ লাখ টাকা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নেতা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত