ঝিনাইদহে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ আহত

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৩:৪০ পিএম

ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় মসিউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে সদর উপজেলার খাজুরা মিস্ত্রিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে ৫০ বোতল ফেন্সিডিল, একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি।

মসিউর রহমান খাজুরা আরাপপুর সোনালীপাড়া নুর হোসেন কাজীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাদক, অস্ত্রসহ একাধিক মামলার আসামি মসিউর রহমান খাজুরা এলাকায় মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এ সময় মসিউর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করতে যায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মসিউর রহমান গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়

তার কাছ থেকে উদ্ধার করা হয় ফেন্সিডিল, অস্ত্র ও গুলি। মসিউর রহমানের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ৯টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত