খেলতে গিয়ে কুমিরের জ্যান্ত খাবার হলো শিশুটি

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৯:০৯ পিএম

কুমিরের খামারের ভেতরে পড়ে গিয়ে জ্যান্ত খাবার হল দুই বছর বয়সী এক শিশু। কম্বোডিয়ার উত্তর-পশ্চিম প্রদেশ কোরঙ্গ সিয়েম রিপে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, পারিবারিকভাবে গড়ে তোলা কুমিরের খামারের ভেতরে পড়ে যায় শিশুটি। এ সময় তার মা সদ্যজাত আরেক শিশুকে নিয়ে ব্যস্ত ছিলেন।

রবিবার সকালে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল। এরপর থেকে সে নিখোঁজ থাকায় পরবর্তীতে ঘটনাটি বেরিয়ে আসে।

শিশুটির বাবা মিন মিন (৩৫) খোঁজাখুঁজি করতে গিয়ে মেয়ের মাথার খুলি উদ্ধার করেন কুমিরের খামারের ভেতর থেকে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা চেম চেমন্যান বলেন, “কুমিরের খামার থেকে শুধু তার মাথার খুলিটি উদ্ধার করা গেছে।”

তিনি বলেন, “মায়ের সঙ্গেই ঘরের মধ্যে ছিল শিশুটি। তার নবজাতক ভাইয়ের যত্ন নিচ্ছিল মা। সেই মুহূর্তে খেলতে গিয়ে সে বাড়ির পেছনে কুমিরের খামারের দিকে চলে যায়।”

পরিবারটি সম্প্রতি ১০ ফিট উচ্চতার একটি পুল তৈরি করেন কুমির চাষের জন্য। সেখানে কোনোভাবে শিশুটি পড়ে গিয়ে থাকতে পারে বলে পুলিশ আরও জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত