শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব দেখা দেবে তুলার, প্রেমে ব্যর্থ হবে কুম্ভ

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৮:৫২ এএম

মেষ : কাজে উন্নতি নেই। আত্মীয়রা অতৃপ্তি সৃষ্টি করবে। বন্ধুরা কাজে সহযোগিতা করতে পারবে না।

বৃষ : বৈধ ও অবৈধ উভয় পথে আয় বাড়বে। পরিবারে কিছুটা অতৃপ্তি বিরাজ করবে। প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

মিথুন : বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠানের ব্যবস্থা হবে। ভ্রমণ আছে, তবে তৃপ্তি কম। খারাপ শরীরের জন্য মনে শান্তি থাকবে না।

কর্কট : কর্মক্ষেত্রে কর্মচারীদের দৃঢ়তার সঙ্গে পরিচালনা করতে হবে। পুঁজি বিনিয়োগ হতাশা আনবে। স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে।

সিংহ : ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। যেকোনো কাজে তৃপ্তি পাওয়া কঠিন হবে। ব্যয় বাড়বে।

কন্যা : কর্মক্ষেত্রে কাজের ব্যস্ততা বাড়বে। কাজে সাফল্য থাকলেও কিছুটা অতৃপ্তি থাকবে। অর্থ সঞ্চয় হবে না।

তুলা : কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে এবং দ্বন্দ্ব দেখা দিতে পারে। দূরদেশে ভ্রমণ হবে, তবে শেষ পর্যন্ত অতৃপ্তিই বয়ে আনবে। শ^শুরবাড়ির সঙ্গে দূরত্ব দেখা দিতে পারে।

বৃশ্চিক : স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে আয়ু নিয়ে সংশয় দেখা দিতে পারে। ব্যবসার পরিবেশ খারাপ নয়।

ধনু : বন্ধুদের সিদ্ধান্তে ব্যবসায় পুঁজি বিনিয়োগ লাভজনক হবে না। প্রতিপক্ষ জেলখানায় যাবে। গায়ে ব্যথা দেখা দিতে পারে।

মকর : ব্যবসায় রোগ  ও ঋণ বৃদ্ধি পাবে। প্রতিপক্ষ ক্ষতির জন্য তৎপর থাকবে। ব্যয় বাড়বে।

কুম্ভ : কাজে নতুন সুযোগ আসবে। প্রেম ব্যর্থ হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

মীন : কাজে বাধা আসবে। বন্ধুরা অতৃপ্তি বাড়াবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত