ছাত্রীর শ্লীলতাহানিসহ ধর্ষণ চেষ্টার অভিযুক্ত আসামি নেত্রকোনার বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিনকে জনতার সহায়তায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিএডিসি ফার্মগেট থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে বিকেলেই বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, নেত্রকোনার বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিন ছাত্রীদের যৌন নিপীড়ন ও ধর্ষণ করে আসছিল দীর্ঘদিন ধরে। এর প্রতিবাদ করলে এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করলে বারহাট্টা থানায় মামলা হয়। কিন্তু ৩ জুনের মামলা নেয় পুলিশ ১০ জুন। এরপর ১৮ জুন থেকে তিনি ১৪ দিনের জামিনে চলে যান।
এ ঘটনায় ছাত্র শিক্ষক অভিভাবক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়। যৌন নিপীড়ক প্রধান শিক্ষককে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ফুসে উঠে।
নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ্ নূর এ আলম জানান, প্রধান শিক্ষকের হাতে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার শিকার আরেক ছাত্রী বুধবার সকালে বারহাট্টা থানায় আরো একটি মামলা দায়ের করেছে।
