জ্ঞাত আয়বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্র্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও সমন্বয়) ফজলুল কবিরসহ চারজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার তাদের তলবি নোটিস পাঠান দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান।
বাকি তিনজন হলেন প্রশাসনিক কর্মকর্তা এ কে এম সামছুদ্দোহা, উপ-সহকারী প্রকৌশলী মনসুর এবং সিবিএ নেতা মোস্তফা কামাল শাহীন। এদের মধ্যে ফজলুল কবির ও সামছুদ্দোহাকে আগামী ১০ জুলাই এবং মনসুর ও শাহীনকে ১১ জুলাই রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
