আইনজীবী স্ত্রীর মামলায় পুলিশ পরিদর্শক কারাগারে

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০২:৫৯ এএম

আইনজীবী স্ত্রীর মামলায় পুলিশ পরিদর্শক আবু নকিবকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নকিব আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে এ আদেশ দেন বিচারক শাহীন খন্দকার।

আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব আহমেদ দেশ রূপান্তরকে জানান, আইনজীবী জাসমিন আহমেদের সঙ্গে ২০০৭ সালের ১৪ মে পুলিশ কর্মকর্তা নকিবের ১০ লাখ ১ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। এরপর ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে দুই দফায় তাকে মারধর করে গুরুতর আহত করেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় আদালতে একটি মামলা করেন ওই আইনজীবী। এ মামলায় আবু নকিব উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে ওই পুলিশ কর্মকর্তা গতকাল বিচারিক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তিনি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পরিদর্শক হিসেবে কর্মরত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত