পুলিশের টিফিন খেয়ে দিব্যি আছে খুনের আসামির কুকুর

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১০:১৬ এএম

পাঁচ আত্মীয়কে খুনের অভিযোগে মালিক ও তার দুই ছেলে কারাগারে। আর তাদের পোষা কুকুর সুলতানকে দেখার কেউ না থাকায় দায়িত্ব নিতে হয়েছে পুলিশকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, খুনের তদন্তের স্বার্থে থানা হাজতে রাখা হয়েছে মধ্যপ্রদেশের মনোহর আহিরওয়াল ও দুই ছেলেকে।

কিছুদিন আগে ব্যক্তিগত সম্পত্তির বিবাদ দিয়ে পার্শ্ববর্তী একটি পরিবারের সঙ্গে ঝামেলার সূত্রপাত তাদের। এর জের ধরে ওই পরিবারের এক শিশু-সহ পাঁচ সদস্যকে খুনের অভিযোগ উঠেছে।

প্রথমে আহিরওয়ালদের আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়- কেউ সুলতানকে নিতে চান কিনা। কেউ পোষ্যটির দায়িত্ব নিতে চাননি। তারপরই তাকে থানায় নিয়ে এসে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে খাবার-পানীয়ের অভাবে কষ্ট পাচ্ছিল লেব্রডর প্রজাতির কুকুরটি। তখন এগিয়ে আছে বিনা থানা কর্তৃপক্ষ।

যেদিন আহিরওয়াল পরিবারকে গ্রেপ্তার করা হয়, সেদিন সুলতান বেশ রেগে ছিল। পুলিশ কর্মীদের দিকে তেড়ে আসে। এখন যত দিন যাচ্ছে, তারাই সুলতানের নতুন পরিবার হয়ে উঠছে।

পুলিশের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, সুলতান এখন খোশমেজাজেই থানায় থাকে। পুলিশের টিফিনবক্সে ভাগ বসিয়ে তাদের বাড়ি থেকে আনা খাবারেই তার পেট ভরায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত