‘ওবায়দুল কাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে’

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০২:২৫ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সমন্বয়ে গঠিত মুক্তিযুদ্ধ মঞ্চ। ক্ষমা না চাইলে তার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেছে সংগঠনটি।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীর এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালেয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন।

গত ৩০ জুন আওয়ামী লীগের পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, “যুদ্ধাপরাধী ও জামায়াত পরিবারের সন্তানরাও আওয়ামী  লীগ যোগ দিতে পারবে। আওয়ামী লীগের সদস্য হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা প্রাধান্য পাবে। কোন পরিবারের সন্তান সেটা বিবেচ্য বিষয় নয়, হোক সে জামায়াত কিংবা যুদ্ধাপরাধী পরিবারের সন্তান।”

মুক্তযুদ্ধ মঞ্চ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। অন্যথায় আগামী ৬ জুলাই তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও ওবায়দুল কাদেরের কুশপুত্তলিকা দাহ করবে। প্রয়োজনে তারা সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালত গঠন করে তার বিচার করবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, তার বক্তব্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকিস্বরূপ। এর ফলে তিনি সরকারে থাকার বৈধতা হারিয়েছেন। কাদেরকে আর দেরি না করে এখনই অবসর দেওয়া হোক।

আরও বলা হয়, ওবায়দুল কাদেরের এই ধরনের বক্তব্যে এটাই প্রতীয়মান হয় যে তিনি দলের অভ্যন্তরে সাম্প্রদায়িক শক্তির অনুপ্রবেশ ঘটিয়ে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের স্বপক্ষের নেতাদের হত্যা বা নিশ্চিহ্ন করার পথ প্রশস্ত করেছেন। এসময় স্বাধীনতা পরবর্তী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা কিভাবে আওয়ামী লীগে প্রবেশ করে বঙ্গবন্ধুকে হত্যা করেছল সেসব ইতিহাস তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম।পাদক আল মামুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত