ডিজনির জনপ্রিয় গল্প লিটল মারমেইড আবারও আসছে পর্দায়। এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন গায়িকা হ্যালে বাইলি। রুপকথা সেই জাদুকরি গল্পের অ্যারিয়েল চরিত্রে দেখা যাবে তাকে।
বিবিসি জানায়, ২০২০ সালে লিটল মারমেইডের শুটিং শুরু হবে। হ্যামিলটন নির্মাতা লিন ম্যানুয়েল মিরান্ডার নতুন গান দেখা যাবে এতে। ১৯৮৯ সালে প্রথম নির্মিত হয়েছিল ফ্যান্টাসি এই মুভি।
ডিরেক্টর রব মার্শাল বলেন, হ্যালের মধ্যে উদ্যমতা, হৃদয়গ্রাহিতা, তারুণ্য এবং সরলতার দারুণ সমন্বয় আছে। সেইসঙ্গে অপূর্ব গানের গলা তার।
আর অ্যান্ড বি সিস্টারের ১৯ বছর বয়সী হ্যালে বলেন, অ্যারিয়েল চরিত্র তার জন্য স্বপ্নের মতো। সেটিই যেন সত্যি হতে চলেছে।
এদিকে অস্কার বিজয়ী অভিনেত্রী হ্যালে ব্যারি টুইটার বার্তায় বাইলিকে উদ্দেশ্য করে বলেন, সিনেমাটিতে তুমি কী কর সেটি দেখার অপেক্ষা সইছে না।
