বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। সেমি-ফাইনাল আগেই অনিশ্চিত হয়ে যাওয়ায় টুর্নামেন্টে তাদের এখন একটাই চাওয়া; শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফেরা।
ঐতিহ্যবাহী লর্ডসে অনুষ্ঠেয় ম্যাচটিতে টাইগারদের একাদশে দেখা যেতে পারে দুই পরিবর্তন। চোট কাটিয়ে একাদশে ফিরবেন মাহমুদউল্লাহ। বাদ পড়বেন সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩৬ রান করা সাব্বির রহমান। ফিরবেন কম্বিনেশনের কারণে ভারতের বিপক্ষে না খেলা মেহেদী হাসান মিরাজও। তার ফেরায় বাদ পড়তে হবে রুবেল হোসেনকে।
বৃহস্পতিবার অনুশীলনের সময় ডান হাতের কনুইয়ে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। তার জায়গায় উইকেট কিপিংয়ে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
