আমার বাড়ি আমার খামার প্রকল্পে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০১:৩৪ এএম

বিধি লঙ্ঘন করে নিয়োগের অভিযোগ উঠেছে আমার বাড়ি আমার খামার প্রকল্প এবং এ প্রকল্পের সুবিধাভোগীদের জন্য প্রতিষ্ঠিত পল্লী সঞ্চয় ব্যাংকের বিরুদ্ধে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারী সমিতি এ অভিযোগ করে। এ সময় তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়াসহ প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবদের হস্তক্ষেপের দাবি জানান।

সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রকল্প ও ব্যাংকের আইন ও নিয়োগ-বিধি অনুযায়ী প্রতিষ্ঠান দুটিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কর্মকর্তা ও কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এসব বিধান উপেক্ষা করে ব্যাংকে বাইরে থেকে এনজিও কর্মী ও বিভিন্ন ব্যাংক থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত