অভাবের তাড়নায় নবজাতককে লঞ্চে রেখে চলে গেলেন মা

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ১১:৩১ পিএম

ঢাকা থেকে পটুয়াখালীগামী লঞ্চে ফেলে যাওয়া ২২ দিন বয়সি নবজাতককে মায়ের হাতে তুলে দিয়েছেন পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।

রোববার বিকেলে নবজাতকের মা পলির হাতে ওই শিশুকে হস্তান্তর করেন তিনি।

জানা গেছে, পলির বাড়ি পটুয়াখালী সদরের লোহালিয়ায়। তিনি ২ শিশু ও স্বামীসহ ঢাকা থাকতেন।

পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কয়েকদিন ধরে পলির স্বামী আর বাড়ি ফিরছিল না। তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এদিকে অভাব সহ্য করতে না পরে ওই নারী ২২ দিনের শিশুকন্যাকে পটুয়াখালীর লঞ্চে এক অপরিচিত নারীর কোলে তুলে দিয়ে লঞ্চ থেকে নেমে যায়।

ওই পুলিশ কর্মকর্তা জানান, এদিকে লঞ্চ ছেড়ে দেয়ায় অপরিচিত ওই নারী শিশুটিকে নিয়ে বেকায়দায় পড়ে যার। তারপর সকালে তিনি লঞ্চে পটুয়াখালী নেমে ওই নারী শিশুটিকে থানায় নিয়ে আসেন।

মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শুনে তিনি শিশুটিকে হাসপাতালে ভর্তি ও শিশুর মাকে খুঁজে বের করেন। 

এরপর রোবববার মা পলির হাতে মেয়ে শিশুটিকে তুলে দেন হয় এবং আর্থিক সাহায্য করেন মোস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত