পাবনায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:২৭ পিএম

পাবনার আমিনপুর থানার বিরাহিমপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপর একটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও সহযোগী পলাতক রয়েছে।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে কাশীনাথপুর থেকে তিন মোটরসাইকেল আরোহী ঢাকা-পাবনা মহাসড়ক হয়ে পাবনা যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী ট্রাক যার নম্বর (ঢাকা মেট্রো ট ১৩-৩৫৪২) পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার আদমপাড়া চিনাখড়া গ্রামের সাহাই হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), আমিনপুর থানার বিরাহিমপুর পশ্চিমপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মুক্তার হোসেন (৩২) ও সাঁথিয়া উপজেলার দুলাল খাঁর ছেলে ইসা (২৮)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

ওসি আরো জানান, ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে। ট্রাকের চালক ও সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত