ট্রেনের সামনে শুয়ে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন এক বয়স্ক ব্যাক্তি। একজন নিরাপত্তা কর্মকর্তা ঝাঁপ দিয়ে বাঁচালেন তাকে। ভারতের মুম্বাইয়ে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল জানায়, মুম্বাইয়ের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে ট্রেনের সামনে শুয়ে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন ওই ব্যক্তি।
সেসময় কাছেই ছিলেন এক নিরাপত্তা কর্মকর্তা। ওই ব্যক্তিকে দেখতে পেয়ে ঝাঁপ দিয়ে তাকে বাঁচান তিনি।
ওই নিরাপত্তা কর্মীর সঙ্গে মহারাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা এগিয়ে আসেন। টুইটারে ছাড়া রেলওয়ের কর্তৃপক্ষের ভিডিওটিতে ওই দুইজনের পরিচয় জানা যায়। রেলওয়ে নিরাপত্তার দায়িত্বে যুক্ত ছিলেন তারা।
ভিডিওতে দেখা যায়, বিপরীত দিক থেকে প্ল্যাটফর্মে আসা ট্রেনের সামনে গিয়ে শুয়ে পড়েন সাদা পোশাক পরা ওই ব্যক্তি। ট্রেনটি তার কাছাকাছি আসতেই ওই নিরাপত্তা কর্মকর্তা দ্রুত ঝাঁপ দিয়ে নেমে তাকে সরিয়ে নিয়ে আসেন।
এদিকে বেঁচে যাওয়া ওই ব্যক্তির পরিবার ওই দুই কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
