পাবনায় বিষক্রিয়ার কারণ অনুসন্ধানে আইইডিসিআর

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১১:০০ পিএম

পাবনা সদরের বলরামপুরে খাদ্যে বিষক্রিয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ও গণঅসুস্থতার কারণ অনুসন্ধানে ওই গ্রামে এসেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঁচ সদস্যের তদন্ত দল। গতকাল সোমবার দলটি বলরামপুরে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলে রোগীদের কাছ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে।

আইইডিসিআরের অনুসন্ধান দলের প্রধান ডা. ফেরদৌস রহমান জানান, তারা এলাকা পরিদর্শন ও রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত