পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক এনামুল বাছিরকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হয়েছে। আগামীকাল বুধবার তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদকের অনুসন্ধান দল। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার তাকে দ্বিতীয় দফায় তলবি নোটিস পাঠানো হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, ডিআইজি মিজান ও বাছিরের অভিযোগটি অনুসন্ধান করছে পরিচালক শেখ মো. ফানাফিল্ল্যার নেতৃত্বে তিন সদস্যের একটি দল।
