দুর্নীতির অভিযোগে সমাজসেবার উপপরিচালক আটক

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০৮:১১ পিএম

জালিয়াতির মাধ্যমে মাঠ কর্মকর্তার টাকা আত্মসাতের মামলায় আটক হয়েছেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ষ্টীফেন মুর্মূ ও জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মোস্তাফিজুর রহমান।

বুধবার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের সহকরী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে দুদকের একটি দল দিনাজপুর শহরের বড়পুল জেলা সমাজসেবা কার্যালয় থেকে অভিযুক্ত এই দুইজনকে আটক করে।

এ বিষয়ে দুদকের দিনাজপুর জেলার সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, ‘আসামি ষ্টীফেন মুর্মূ হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার থাকাকালীন সময় অফিস সহকারী মো. মোস্তাফিজুর রহমানের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে হাকিমপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার আবুল কাশেম এর লামগ্রান্টের ৩ লাখ ২৩ হাজার ২শত ৮০ টাকা আত্মসাত করে, যার সত্যতার প্রমাণ পাওয়া গেছে।’  

এ বিষয়ে দিনাজপুর জেলা দায়রা জজ আদালতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের সহকরী পরিচালক জান্নাতুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত