রবিদাস সম্প্রদায়কে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্তির দাবি

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০১:১৬ এএম

রবিদাস জনগোষ্ঠীকে বাদ দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক আইন-২০১০ গেজেট চূড়ান্ত করার প্রতিবাদে যৌথ মানববন্ধন করেছে রবিদাস মঞ্চ বরিশাল জেলা কমিটি ও বাংলাদেশ পরিবর্তন নামের একটি সংগঠন। ওই গেজেটে রবিদাস জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে তা সংশোধনেরও দাবি জানানো হয় গতকাল শুক্রবারের ওই মানববন্ধন থেকে।

রবিদাস মঞ্চ জেলা কমিটির সভাপতি তপন চন্দ্র রবিদাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের উন্নয়নে গারো, ডোম, সুইপার, কাব্রা, নিকারী হাজাম, ঋষি, কোল, খাশিয়া খিয়াং, সাঁওতাল উপজাতিসহ একশ পঞ্চশটি সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত। কিন্তু রবিদাস সম্প্রদায় দেশের উন্নয়নে ভূমিকা রেখেও তালিকার বাইরে। বক্তারা অবিলম্বে রবিদাস সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গেজেট সংশোধনের দাবি জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত