রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে দুজনকে আটক করেছে র্যাব-১০-এর একটি টিম। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বির নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
আলী রেজা রাব্বি জানান, ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুটি চাকুসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দয়াগঞ্জসহ আশপাশের এলাকায় পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
