আশুলিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০২:৪৪ পিএম

আশুলিয়ায় রবিন্দ্রনাথ (২৫) নামের এক যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। শনিবার ভোরে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহত রবিন্দ্রনাথ সাভারে বিরুলিয়ার দেউন সাইপারা এলাকার বিশম্বর নাথের ছেলে।

স্থানীয়রা জানান, ভোর রাতে গৌরিপুরের দক্ষিণপাড়া এলাকার গাজী মন্ডলের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা। জানতে পেরে মোবাইল ফোনের মাধ্যমে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় তাদের দলের বাকি সদস্য পালিয়ে গেলেও রবিন্দ্রনাথকে ধরে ফেলে গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই মো. নাহিদ হাসান জানান, ডাকাত সন্দেহে গণধোলাই ঘটনাস্থলেই এক যুবকের মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করা হয়। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। প্রকৃত ঘটনা কি? ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো বিষয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত