অপহরণকারীর মাইক্রো থেকে পালিয়ে বাঁচলো আরেক কিশোরী

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১১:০৩ পিএম

অপহরণের পর কৌশলে পালিয়ে বাঁচলো এক মাদ্রাসাছাত্রী (১৫)। কুমিল্লা লালমাইয়ে শনিবার ভোরে মক্তবে যাওয়ার পথে তাকে অপহরণ করে মাইক্রোবাসে তোলা হয়। পরে সে কৌশলে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসে।

লালমাই উপজেলার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়ে ওই কিশোরী।

তার মামা জানান, সে প্রতিদিনের মতো ভোর ৬টার দিকে মক্তবে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ির বাইরে বোরকা পরা এক নারী তার কাছে সাহায্য চায়। তাসলিমা বলে, এটা আমার আত্মীয়ের বাড়ি আপনি ভেতরে যান। এই বলে রাস্তা পার হওয়ার সময় ওই নারী পেছন থেকে তাকে অচেতন করে কালো কাঁচের মাক্রোবাসে উঠিয়ে নেয়। মাইক্রোবাসটি বিজয়পুর পৌঁছালে তার জ্ঞান ফেরে। সে দেখে গাড়িতে আরও দু’টি বাচ্চা রয়েছে। বাচ্চা দু’টি কান্না করায় কিছু সময় পর গাড়ি থামিয়ে ওই নারী মোবাইলে কথা বলতে গাড়ি থেকে নামেন। ওই সময় তাসলিমা কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে আসে। বিষয়টি কুমিল্লা লালমাই থানা পুলিশকে জানায় তারা।

লালমাই থানার ওসি বদিউল আলম বলেন, ‘অপহরণের চেষ্টার বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে’।

কয়েক দিন আগে গাজীপুরেও তিন কিশোরী অপহরণের শিকার হয়। যার একজন মাইক্রোবাস থেকে লাফিয়ে রক্ষা পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত