মন্ত্রীর নামে ফেইসবুকে ‘কুরুচিপূর্ণ’ কথা লেখায় জিডি

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ০১:৪০ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নামে অবমাননাকর ও কুরুচিপূর্ণ কথা লিখে ফেইসবুকে প্রচারের অভিযোগে কালিয়াকৈর থানায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলিম আল রাজী জিডি করেছেন। কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই কাশেম মিয়া বলেন, গতকাল বিকেলে ছাত্রলীগ নেতা রাজী জিডি করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আলিম আল রাজী জানান, জনৈক মকটেল হোসাইন মুক্তি নামের ফেইসবুক আইডিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নামে একাধিকবার অবমাননাকর, অশালীন ও কুরুচিপূর্ণ কথা লিখে ফেইসবুকে প্রচার করা হয়। বিষয়টি অনেকে শেয়ারও করেছেন। এতে মন্ত্রীর মানসম্মান ক্ষুণœসহ সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত