মেষ : ব্যবসার অর্থ ভেঙে ভেঙে আসবে। বন্ধুর সাহায্য নিন, নচেৎ ক্রেতার লাভ বেশি হবে। পরিবারে অশান্তি কমবে।
বৃষ : বিদেশ ভ্রমণে ভিসার জন্য কাগজপত্রের সমস্যা দেখা দিতে পারে। সংসারে অতৃপ্তি থাকলেও আয় বাড়বে।
মিথুন : বস্ত্রশিল্পে উন্নতি যোগ আছে। পাওনা অর্থ ভেঙে ভেঙে আদায় হবে। সংসারে দ্বন্দ্ব-বিবাদ কমবে।
কর্কট : ব্যবসায় এখনই পুঁজি লগ্নি করলে ক্ষতি হবে। একটু দেরিতে নতুন চুক্তিপত্র স্বাক্ষর হবে। নিজের ও সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর দিন।
সিংহ : বন্ধুরা সাহায্য করলে ব্যবসায় পুঁজি বিনিয়োগ করা সহজ হবে। যন্ত্র ও প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা লাভবান হবেন। ব্যয় বাড়বে।
কন্যা : ব্যবসায় ব্যাংকের সাহায্য পেতে দেরি হবে। তবে আত্মীয়র সহযোগিতায় তা দ্রুত হতে পারে। স্বল্প ভ্রমণ হতে পারে। ধীরে আশা পূরণ হবে।
তুলা : ব্যাংকারদের পদোন্নতি যোগ আছে। কাজের চাপ বাড়বে। আয় বাড়বে।
বৃশ্চিক : বিদেশ ভ্রমণ যোগ আছে। তবে নিজের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। বাণিজ্য প্রসার হবে।
ধনু : চাকরিক্ষেত্রে পদোন্নতি থেমে যেতে পারে। তবে হতাশাগ্রস্ত হবেন না। পরে সব ঠিক হয়ে যাবে। স্বাস্থ্যের জন্য ব্যয় বাড়বে।
মকর : ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা করে সাফল্য লাভ করবেন। জমি বিক্রি হতে পারে। টাকা সঞ্চয় হতে পারে।
কুম্ভ : কর্মে যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয়। তবে রোগের জন্য কাজে অলসতা আসতে পারে। সম্পদ বৃদ্ধি হবে।
মীন : কাজে ব্যস্ততা বাড়বে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল স্থগিত হবে। দূরের ভ্রমণ যোগ আছে। বন্ধুর জন্য অতৃপ্তি বাড়বে।
